সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মামুনুলের কথিত স্ত্রী ঝর্না নিখোঁজ, ছেলের জিডি

Paris
Update : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

এফএনএস : হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্নার খোঁজ পাওয়া যাচ্ছে না উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বড় ছেলে আবদুর রহমান। গত শনিবার দিবাগত রাতে রাজধানীর পল্টন মডেল থানায় তিনি জিডি (নং-৫৪৫) করেন। জিডিতে নিজের জীবনের নিরাপত্তাও চেয়েছেন ঝর্নার ছেলে। পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে আবদুর রহমান উল্লেখ বলেন, আমি বেশ কিছুদিন ধরে আমার মা জান্নাত আরা ঝর্নার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ধানমন্ডির নর্থ সার্কুলার রোডের বাসায় যাই। বাড়ির মালিক আমাকে জানান, গত ৯ এপ্রিল তিনি বাসা থেকে বের হয়ে গেছেন, আর আসেননি। আমি আমার মায়ের কক্ষে প্রবেশ করি এবং মায়ের ব্যক্তিগত তিনটি ডায়েরি পাই।

গত শনিবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পথে রওনা দিলে পল্টন মোড়ে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন আমাকে অনুসরণ করা শুরু করেন। এতে আমার নিকট প্রতীয়মান হয় যে, আমার জীবন এবং আমার মা জান্নাত আরা ঝর্নার জীবন ঝুঁকির মুখে। আমি ডায়েরিগুলো সংরক্ষণের বিষয়ে আতঙ্কিত হয়ে পড়েছি। এমতাবস্থায় আমার ও আমার মায়ের জীবনের নিরাপত্তা বিধানের জন্য সাধারণ ডায়েরি করলাম।


আরোও অন্যান্য খবর
Paris