সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

হেফাজত নেতা লোকমান গ্রেপ্তার

Paris
Update : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

এফএনএস : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেফাজতে ইসলামের অন্যতম নেতা এবং উপজেলার স্থানীয় মতূর্জাবাদ জামে মসজিদের খতিব লোকমান হোসেন আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টায় তাকে মতূর্জাবাদ এলাকার মসজিদ সংলগ্ন খতিবের আবাসিক কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন বলেন, উপজেলার ভুলতা ইউনিয়নের মতূর্জাবাদ জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসেন আমিনী মামুনুল হকের পক্ষ নিয়ে ফেসবুকে রাষ্ট্রবিরোধী এবং উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলেন।

ছাড়া গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের সময় মাওলানা লোকমান জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় ঘটে যাওয়া তাণ্ডবে অংশগ্রহণ করেন বলে পুলিশ নিশ্চিত হয়। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গত শনিবার রাত ১১টায় ওসির নেতৃত্বে একদল পুলিশ মসজিদ সংলগ্ন খতিবের আবাসিক কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খতিবকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


আরোও অন্যান্য খবর
Paris