সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

জনকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০

Paris
Update : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

এফএনএস : দৈনিক জনকণ্ঠে চাকরিচ্যুত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর নিউ ইস্কাটনে জনকণ্ঠ অফিসের সামনে এই ঘটনা ঘটে। এতে ১০ সাংবাদিক আহত হন। চাকরিচ্যুত সাংবাদিকরা জানান, তাদেরকে অন্যায়ভাবে জনকণ্ঠ থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এর প্রতিবাদে গতকাল রোববার দুপুর ১২টা থেকে জনকণ্ঠ অফিসে তালা ঝুলিয়ে দেন তারা। পরে অফিসের সামনের রাস্তা অবরোধ বিক্ষোভ করতে থাকেন। বিকেল সাড়ে ৪টার দিকে ‘একদল সন্ত্রাসী’ তাদের উপর হামলা চালায়।

এতে ১০ জন সংবাদকর্মী আহত হন। তাদের মধ্যে সাংবাদিক ওয়াজেদ হীরা ও সহ-সম্পাদক সাজু আহমেদের অবস্থা গুরুতর। তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী তার ফেসবুক প্রোফাইলে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তিনি লিখেন, ‘দৈনিক জনকণ্ঠ ভবনের সামনে ন্যায্য দাবিতে আন্দোলনরত সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

হামলাকারীদের বিচার দাবি করছি।’ এদিকে সন্ধ্যা ৬টার দিকে জনকণ্ঠ অফিসের প্রধান ফটকে তালা খোলা দেখা গেছে। অফিসের নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, সারাদিন অফিস তালা দিয়ে রাখায় তাদের কাজকর্ম স্থবির হয়ে ছিল। জনকণ্ঠের বর্তমান কর্মীরাই এই হামলা করেছেন। তবে এ বিষয়ে জনকণ্ঠ কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আরোও অন্যান্য খবর
Paris