সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

আচরণবিধি লঙ্ঘনে আবারও নোটিশ পেলেন মমতা

Paris
Update : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

এফএনএস : ফের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে নোটিশ পাঠিয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন। গত ২৮ মার্চ এবং ৭ এপ্রিল কেন্দ্রীয় প্যারামিলিটারি বাহিনীর বিরুদ্ধে ‘অপ্রীতিকর’ মন্তব্য করার জেরে শুক্রবার তাকে দ্বিতীয়বারের মতো নোটিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় শনিবারের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

যদিও বৃহস্পতিবারই মমতা বলেছিলেন, ‘একটা কেন ১০টা নোটিশ পাঠাতে পারেন আমাকে।’ এর আগে মুসলিম ভোটারদের নিয়ে মন্তব্যের জেরে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছিল কমিশন। হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভায় মুসলিম ভোটারদের উদ্দেশে বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার জন্য বলেছিলেন মমতা। কমিশনের অভিযোগ, তারকেশ্বরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris