সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ

Paris
Update : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

এফএনএস : মিয়ানমারে ক্ষমতাসীন নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়া শুরু করেছে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের সূত্রে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমের একটি শহরে জান্তা সরকারের অভিযানের সময় বিক্ষোভকারীরা হাতে তৈরি বন্দুক নিয়ে লড়াই চালিয়েছে। এ ঘটনায় অন্তত ১১ জন আন্দোলনকারী নিহত হয়েছেন।

জানা গেছে, মিয়ানমারের তাজ শহরে আন্দোলনকারীদের প্রতিরোধ করার জন্য প্রাথমিকভাবে ছয় ট্রাক সেনা বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু সেখানে আন্দোলনকারীরা বন্দুক, ছুরি ও গোলাবারুদ নিয়ে প্রতিরোধ করলে পরে আরও পাঁচ ট্রাক সেনা বাহিনী আনা হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ লড়াই চলেছে। এ লড়াইতে ১১ জন নিহত হয়েছেন এবং প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন। সংবাদ মাধ্যম ও স্থানীয়রা জানিয়েছে এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে।

তবে সেনা বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। এদিকে অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) জানিয়েছে, দেশটিতে গত ১ ফেব্রুয়ারি সেনা বাহিনী ক্ষমতা দখলের পর এ পর্যন্ত পুলিশের গুলিতে অন্তত ৬০০’র বেশি নিহত হয়েছে। বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত এই নিহতের সংখ্যা ছিল ৫৯৮ জন। দেশটিতে বর্তমানে ২ হাজার ৮৪৭ জন রাজনৈতিক ব্যক্তি কারাবন্দি আছেন।


আরোও অন্যান্য খবর
Paris