সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

করোনায় নাস্তানাবুদ ভারত, লক্ষাধিক সংক্রমণে রেকর্ড

Paris
Update : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

এফএনএস : করোনার দ্বিতীয় ঢেউয়ে নাস্তানাবুদ প্রতিবেশি দেশ ভারত। প্রথম ঢেউয়ের চেয়ে করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করেছে দেশটিতে। সেখানে দৈনিক সংক্রমণের সংখ্যা এখন লক্ষাধিক। ভারতীয় সংবাদদমাধ্যমের খবর অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন।

এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ। এর আগে গত বছর ১৭ সেপ্টেম্বর দেশের দৈনিক সংক্রমণ ছিল সর্বোচ্চ ৯৭ হাজার ৮৯৪। তার পর থেকে তা কমতে শুরু করে। ক্রমে কমতে কমতে তা ১০ হাজারের নীচে নেমেছিল। এর কিছু দিনের মধ্যেই দেশে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ।

যার জেরে দৈনিক সংক্রমণ এখন লক্ষাধিকে গিয়ে ঠেকেছে। জানা গেছে, দৈনিক সংক্রমণের সিংহভাগই ৯-১০টি রাজ্য থেকে। আরও ৫-৬টি রাজ্যের পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। তবে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৭৪ জন। করোনাকালে এক রাজ্যেই এত সংক্রমণ এই প্রথম। সূত্র : হিন্দুস্তান টাইমস


আরোও অন্যান্য খবর
Paris