সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

সৌদিকে বিপদে ফেলে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র

Paris
Update : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

এফএনএস : উপসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি ঢেলে সাজাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ওই অঞ্চল থেকে অন্তত তিনটি প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থায় সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জার্নালকে জানিয়েছেন, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি থেকে অন্তত একটি প্যাট্রিয়ট অ্যান্টি-মিসাইল ব্যাটারি সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

ইয়েমন ও ইরাক থেকে সাম্প্রতিক সময়ে সৌদি আরবে রকেট ও ড্রোন হামলা বেড়ে যাওয়া সত্ত্বেও এ কাজ করলো ওয়াশিংটন। সূত্রগুলো পত্রিকাটিকে জানিয়েছে, একটি বিমানবাহী রণতরী এবং নজরদারি ব্যবস্থাকেও মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেয়া হয়েছে। অন্য অঞ্চলে সামরিক প্রয়োজনীয়তা এবং এই অঞ্চল থেকে নিজেদের উপস্থিতি কমানোও এর একটি কারণ। মার্কিন প্রতিরক্ষা বিভাগ অবশ্য সামরিক উপস্থিতি কমিয়ে আনার বিষয়টি মিডল ইস্ট আইকে নিশ্চিত করেনি।

তবে তারা জানিয়েছে, বিশ্বজুড়ে মার্কিন কর্মকাণ্ডের জন্য সম্পদ বরাদ্দকৃত সামরিক উপস্থিতি হুমকি এবং সুযোগ-সুবিধার ভিত্তিতে অগ্রাধিকার পেয়ে থাকে। পেন্টাগনের মুখপাত্র কমান্ডার জেসিকা এল ম্যাকনাল্টি বলেছেন, আমাদের বাহিনী মোতায়েনের ক্ষেত্রে আমরা কৌশলগত অ্যাপ্রোচ নেয়া অব্যাহত রেখেছি। এজন্য বিভিন্ন বিষয় মাথায় রেখে আমরা সে অনুযায়ী সবকিছু ঢেলে সাজাই।


আরোও অন্যান্য খবর
Paris