সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

হোয়াইট হাউসে আবার আরেকজনকে কামড়ালো বাইডেনের পোষা কুকুর

Paris
Update : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর মেজর ফের হোয়াইট হাউসে আরেক ব্যক্তিকে কামড় দিয়েছে। চলতি মাসের প্রথমদিকে হোয়াইট হাউসে এক নিরাপত্তা কর্মীকে কামড়ানোর পর মেজরকে প্রশিক্ষণের জন্য ডেলাওয়্যারে পাঠানো হয়েছিল, সেখান থেকে ফেরার দুই দিনের মধ্যে কুকুরটি ফের একই ঘটনা ঘটাল বলে বিবিসি জানিয়েছে। ফার্স্ট লেডি জিল বাইডেনের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘সতর্ক থাকার পরও’ যে ব্যক্তিকে কুকুরটি কামড় দিয়েছে তাকে হোয়াইট হাউসের চিকিৎসা ইউনিট শুশ্রূষা করার পর তিনি কাজে ফিরে গেছেন।

বাইডেনের দুটি জার্মান শেফার্ডের মধ্যে ছোটটির নাম ‘মেজর’। মেজর ও চ্যাম্প হোয়াইট হাউসে অবস্থানকারী প্রথম উদ্ধারকারী কুকুর। “এটি (মেজর) একটি মিষ্টি কুকুর,” বলেছেন বাইডেন। বাইডেনের স্ত্রী জিলের মুখপাত্র মাইকেল লারোসা সোমবারের ঘটনাটির বিষয়ে বলেছেন, “মেজর নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। সে হাঁটতে গিয়ে একজনকে কামড়ে দিয়েছে।” সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মেজর হোয়াইট হাউসের সাউথ লনে ন্যাশনাল পার্ক সার্ভিসের একজন কর্মীকে কামড় দিয়েছে, কাজ বন্ধ রেখে তাকে চিকিৎসা নিতে হয়েছে।

৮ মার্চ মেজর হোয়াইট হাউসের একজন নিরাপত্তা কর্মীকে কামড়ানোর পর প্রেসিডেন্টের দুটি কুকুরকেই ডেলাওয়্যারের উয়িলমিংটনে বাইডেনের পারিবারিক বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বাইডেন তিন বছর বয়সী মেজরকে ২০১৮ সাল থেকে পালতে শুরু করেছেন। প্রাণী আশ্রয়কেন্দ্র থেকে হোয়াইট হাউসে বাস করতে আসা প্রথম কুকুর মেজর। বাইডেনের আরেক কুকুর চ্যাম্পের বয়স ১৩ বছর। ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের চার দিন পর এ দুটি কুকুরকে হোয়াইট হাউসে নেওয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris