সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

মিয়ানমারে আটকের তিন দিন পর বিবিসির সাংবাদিক মুক্ত

Paris
Update : বুধবার, ২৪ মার্চ, ২০২১

এফএনএস : মিয়ানমারে আটক হওয়া বিবিসির বার্মিজ ভাষা বিভাগের রিপোর্টার অং থুরাকে মুক্তি দেয়া হয়েছে। গত ১৯ মার্চ রাজধানী নেইপিদোতে কোর্ট ভবনের বাইরে দাঁড়িয়ে কাজ করার সময় বিবিসির সাংবাদিক অং থুরাকে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়। সোমবার তার মুক্তির খবর নিশ্চিত করেছে বিবিসি। তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে এক সামরিক অভ্যুত্থানে বেসামরিক সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটিতে ৪০ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও সামরিক বাহিনী দেশটির পাঁচটি মিডিয়া কোম্পানির লাইসেন্সও বাতিল করেছে। ওই অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে অব্যাহত বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের মধ্যেই অং থুরা আটক হয়েছিলেন। ওই বিক্ষোভে জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত ১৪৯ জন নিহত হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris