সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে শিক্ষার্থী-চিকিৎসকরা প্রতিবাদে নামছে

Paris
Update : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে আরও প্রতিবাদের পরিকল্পনা করেছেন দেশটির শিক্ষার্থী ও চিকিৎসকরা। গতকাল বৃহস্পতিবার দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গনে সমাবেশ করার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষার্থীরা, তারা বিক্ষোভকারীদের সঙ্গে করে সামরিক শিক্ষা প্রচারকারী টেক্সট বই নিয়ে আসতে বলেছেন যেন প্রতিবাদস্থলে সেগুলো ধ্বংস করা যায়। দেশটির অনেক পেশাজীবী ও সরকারি কর্মচারীরাও আইন অমান্য আন্দোলনে যোগ দিয়েছেন। কথিত ‘হোয়াইট কোট বিপ্লবের’ অংশ হিসেবে বৃহস্পতিবার চিকিৎসকদেরও একটি প্রতিবাদ আয়োজনের কথা রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

এদিকে মালয়েশিয়া বুধবার মিয়ানমারের প্রায় ১১০০ নাগরিককে দেশে ফেরত পাঠানোয় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ফেরত পাঠানো এসব নাগরিকরা শনিবার মিয়ানমার পৌঁছবেন বলে দেশটির নৌবাহিনীর ফেইসবুক পেইজের এক পোস্টে বলা হয়েছে। মিয়ানমারের গত ৮ নভেম্বরের সাধারণ নির্বাচনে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বড় ধরনের জয় পেয়েছিল। কিন্তু নির্বাচনে জালিয়াতি করা হয়েছে অভিযোগ করে চলতি মাসের শুরুতে এনএলডিকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করে এবং সু চিসহ দলটির নেতৃবৃন্দকে আটক করে।

তারপর থেকে গত তিন সপ্তাহ ধরে দেশটিতে প্রতিদিন সামরিক শাসন বিরোধী প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার অধিকার আন্দোলনকারী একটি গোষ্ঠী জানিয়েছে, প্রতিবাদের সঙ্গে সম্পর্কিত কারণে এ পর্যন্ত ৭২৮ জনকে গ্রেপ্তার, অভিযুক্ত বা সাজা দেওয়া হয়েছে। এর আগে মিয়ানমার প্রায় অর্ধ শতাব্দি ধরে সরাসরি সামরিক শাসনাধীনে ছিল। ওই সময় গণতন্ত্রের জন্য আন্দোলনকারীদের নির্মমভাবে দমন করা হয়েছিল। সেই তুলনায় এবার দেশটির নিরাপত্তা বাহিনীগুলো অনেক সংযতভাবে প্রতিবাদ মোকাবেলা করছে।

প্রতিবাদ মোকাবেলায় কর্তৃপক্ষ গণতান্ত্রিক পথ অনুসরণ করছে এবং পুলিশ নূন্যতম শক্তি ব্যবহার করছে, চলতি সপ্তাহে দেশটির সামরিক বাহিনী প্রধান জেনারেল মিন অং হ্লাইং এমনটি বলেছেন বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তারপরও প্রতিবাদ সমাবেশগুলোকে ঘিরে সহিংসতায় এ পর্যন্ত তিন বিক্ষোভকারী ও একজন পুলিশ নিহত হয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris