সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নগরীতে দেশীয় মদসহ একজন গ্রেপ্তার

Paris
Update : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম ২২ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার

শেখের চক মহলদার পাড়া গ্রামের বুধু রজক (৬০) এর বাড়িতে অভিযান চালিয়ে ৮০ লিটার দেশীয় মদসহ ০১ ব্যক্তিকে আটক করে । আটককৃত হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শেখেরচক (মহলদার পাড়া) গ্রামের মৃতঃ ফজু রজকের ছেলে বুধু রজক (৬০)। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris