সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

হাসপাতালে ভর্তি প্রিন্স ফিলিপ

Paris
Update : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : শারীরিক অসুস্থতার কারণে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপকে লন্ডনের কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয় বলে এক বিবৃতিতে জানায় বাকিংহাম প্যালেস। নাম প্রকাশে অনিচ্ছুক প্যালেসের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, প্রিন্স ফিলিপ গাড়িতে করেই হাসপাতালে গেছেন। চিকিৎসকের পরামর্শেই তিনি ভর্তি হয়েছেন। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ বোধ করছিলেন তবে তার অসুস্থতার কারণ করোনাভাইরাস নয় বলেও এতে জানানো হয়। আগামী ১০ই জুন ১০০ বছর হবে প্রিন্স ফিলিপের।


আরোও অন্যান্য খবর
Paris