এফএনএস : মুর্শিদাবাদের নিমতিতা রেলস্টেশনে বোমা হামলায় পশ্চিমবঙ্গের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার রাতে কলকাতা যাবার জন্য ট্রেন ধরতে নিমতিতা স্টেশনে যান জাকির হোসেন। এ সময় তার সঙ্গে অনেকেই ছিলেন। স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই তাকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে হামলাকারীরা। বোমার আঘাতে আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে নেয়া হয় জাকির হোসেনকে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান। কয়েক বছর আগে গরু পাচার নিয়ে পুলিশের ভূমিকার সমালোচনা করায় দলের রোষানলে পড়েন তিনি। তাকে পাচারকারীরা খুনের হুমকি দিয়েছিল বলেও রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ করেছিলেন তিনি। এরইমধ্যে হামলার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।