সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

প্রথম ফোনালাপে বাইডেন ও মোদী

Paris
Update : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথমবারের মত ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সোমবার মিয়ানমারের সেনা অভ্যুত্থান, করোনা, আঞ্চলিক নিরাপত্তাসহ নানা বিষয়ে কথা বলেন তারা। আঞ্চলিক উন্নয়ন এবং ভূরাজনীতিতে এর প্রভাব নিয়ে বাইডেন-মোদী বিস্তারিত আলোচনা করেছেন বলে জানিয়েছে ভারত সরকার।

এসময় মিয়ানমারের সেনাবাহিনীকে আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে চলার আহবান জানান দুই রাষ্ট্রনেতা। আন্তর্জাতিক বিধি মেনে ইন্দো-প্যাসিফিক অঞ্চল সবার জন্য উন্মুক্ত রাখতে এ অঞ্চলের সমমনা দেশগুলোর সঙ্গে কাজ করার ওপর জোর দেন তারা।


আরোও অন্যান্য খবর
Paris