সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

Paris
Update : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও ভারতীয় কিষাণ মঞ্চের (বিকিএম) সভাপতি দেবেন্দ্র তিওয়ারিও প্রাণনাশের হুমকি পেয়েছেন। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।সংবাদমাধ্যম জি নিউজ ও টাইমস নাও তাদের প্রতিবেদনে দাবি করেছে, সালমান সিদ্দিকী নামের এক যুবক যোগী আদিত্যনাথ ও দেবেন্দ্র তিওয়ারিকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে। উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেবেন্দ্র তিওয়ারির বাড়ি থেকে ওই চিঠি উদ্ধার হয়েছে। চিঠিটি সামনে আসার পরেই তদন্তে নেমেছে পুলিশ। গত কয়েকদিনে এ নিয়ে পরপর দুবার হত্যার হুমকি পেয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

 

পুলিশ জানিয়েছে, দেবেন্দ্র তিওয়ারিকেও খুনের হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে। উত্তর প্রেদেশে কষাইখানা বন্ধ ইস্যুতে এ হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা প্রশাসনের। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বেআইনি কসাইখানা ও গরুপাচার বন্ধের জন্য রাজ্য পুলিশকে সম্প্রতি ‘অ্যাকশন প্ল্যান’ তৈরির নির্দেশ দিয়েছিলেন যোগী। সরকারের নির্দেশ মেনে বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের একাধিক মাংসের দোকান। এ নিয়ে প্রতিবাদ এবং ধর্মঘট কর্মসূচি করতে দেখা যায় অনেককে। দেবেন্দ্র তিওয়ারির বাড়িতে কে ওই ব্যাগ রেখে গেলো, হুমকির নেপথ্যে কী সব দিক খতিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গত ১০ দিনে এই নিয়ে দু’বার প্রাণে মারার হুমকি পেলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris