সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

মহাকাশ স্টেশনে থাকছে না রাশিয়া

Paris
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) প্রকল্প থেকে ২০২৪ সালের পর নিজেদের প্রত্যাহার করে নেবে রাশিয়া। দেশটির মহাকাশ সংস্থা রসকসমসের নতুন প্রধান ইউরি বোরিসভ মঙ্গলবার ক্রেমলিনে এক বৈঠকে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে এ কথা জানান। তিনি বলেন, আইএসএস প্রকল্পের অংশ হিসেবে বিদেশি অংশীদারদের প্রতি নিজেদের বাধ্যবাধকতা পূরণ করতে চায় মস্কো। তবে ২০২৪ সালের পর এ স্টেশন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ততদিনে রুশ অরবিটাল স্টেশন চালু হবে। বোরিসভের ভাষ্য, রাশিয়ার মানুষবাহী মহাকাশ ফ্লাইটগুলো একটি নিয়মতান্ত্রিক বৈজ্ঞানিক কর্মসূচির অংশ হওয়া উচিত। এতে প্রতিটি মিশন দেশটিকে নতুন জ্ঞান সরবরাহ করতে পারবে। এদিকে, ২০৩০ সাল পর্যন্ত আইএসএস পরিচালনা করার পরিকল্পনা করেছে নাসা। রসকসমসের সাবেক প্রধান দিমিত্রি রোগজিন ভবিষ্যতবাণী করে বলেছেন, মেরামতের জন্য বড় অংকের বিনিয়োগ না করা হলে বিচ্ছিন্ন হয়ে যাবে আইএসএস।

বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে স্টেশনটিকে কক্ষপথে রাখার প্রচেষ্টা রাশিয়ার পক্ষে আর সম্ভব নয় বলেও জানিয়েছেন রসকসমসের সাবেক বস। এ বিষয়ে গত এপ্রিলেও সতর্ক করেছিলেন তিনি। প্রসঙ্গত, ১৯৯৮ সালে রাশিয়ান, আমেরিকান, জাপানি, কানাডিয়ান এবং ইউরোপীয় মহাকাশ সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টা হিসেবে চালু হয়েছিল আইএসএস। এটি রাশিয়ান এবং আমেরিকান বিভাগে বিভক্ত; পরবর্তীতে যুক্তরাষ্ট্র এবং প্রকল্পের অন্যান্য অংশগ্রহণকারীদের দ্বারা পরিচালিত হয়ে আসছে। রসকসমস ইতোমধ্যে তাদের নতুন মহাকাশ স্টেশনের ছবি প্রকাশ করেছে। যেটির নাম রাশিয়ান অরবিটাল সার্ভিস স্টেশন (আরওএসএস)। এটি চারটি মডিউল এবং একটি মহাকাশযান রক্ষণাবেক্ষণ প্ল্যাটফর্ম নিয়ে গঠিত। দুই থেকে চারজনের একটি ক্রু হোস্ট করার জন্য এটিকে ডিজাইন করা হচ্ছে।-এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris