সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

পদত্যাগ করলেনন ইতালির প্রধানমন্ত্রী

Paris
Update : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

এফএনএস : ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। দ্রাঘি দেশটির জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। জোট সরকারের তিন মিত্র সরকারের প্রতি সমর্থন তুলে নেওয়ায় তিনি পদত্যাগ করেন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট অফিস বলেছে, প্রেসিডেন্ট পদত্যাগের বিষয়টি জেনেছেন এবং বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের পরিসরে দায়িত্ব পালনের কথা বলেছেন। খবর আল-জাজিরার। এদিকে দ্রাঘির এই পদত্যাগ দেশটিতে আগামী সেপ্টম্বর বা অক্টোবরে আগাম নির্বাচনের পথ খুলে দিল। যদিও প্রেসিডেন্ট অফিসের বিবৃবিতে উল্লেখ করা হয়নি, প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেবেন কি না বা আগাম নির্বাচন দেবেন কি না। ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রাক্তন প্রধান দ্রাঘি ২০২১ সালে করোনা মহামারিতে বিপর্যস্ত এবং অর্থনৈতিক সংকট মোকাবিলার মধ্যে ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। পদত্যাগের আগে তিনি জাতীয় ঐক্যজোটের নিন্দা করেন এবং দেরি হওয়ার আগে তাদের ঠিক পথে আসার আহ্বান জানিয়েছিলেন। এর আগে বুধবার তিনি সিনেটে আস্থা ভোটে জিতেছিলেন। কিন্তু ভার্চুয়ালি হওয়া ওই ভোট তার জোটের তিন মিত্র বয়কট করে। যা তার জোট সরকারের বাঁচার আশাকে শেষ করে দেয়।


আরোও অন্যান্য খবর
Paris