সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

চার প্রযুক্তির ওপর নজর দিতে চায় সরকার : জয়

Paris
Update : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশের ভবিষ্যতের জন্য সরকার চারটি প্রযুক্তির ওপর নজর দিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, মাইক্রো প্রসেসর ডিজাইন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স এবং সাইবার সিকিউরিটি; এই চারটি প্রযুক্তির বিকাশ ও সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের এখনই কাজ শুরু করতে হবে। গত বুধবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের বোর্ড অব গভর্ন্যান্সের দ্বিতীয় সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন সজীব ওয়াজেদ। সরকারের তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের বোর্ড অব গভর্ন্যান্সের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন। আইসিটি উপদেষ্টা বলেন, ইন্ডাস্ট্রি, ডিফেন্স টেকনোলজি, এগ্রিকালচারসহ ভবিষ্যৎ পৃথিবীর প্রত্যেকটা সেক্টর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিক্স নির্ভর হবে। -এফএনএস

 

তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববাজারে রফতানি ও আত্মনির্ভরশীল হওয়ার জন্য এখন থেকেই আমাদের পরিকল্পনা ও কাজ করতে হবে। দেশ ও বিশ্বের প্রয়োজন মেটাতে মাইক্রো প্রসেসিং, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স এবং সাইবার সিকিউরিটিতে বাংলাদেশ আত্মনির্ভরশীল হতে কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে শুধু মাইক্রো প্রসেসর ডিজাইনে অন্যান্য দেশকে ধরতে বাংলাদেশের একটু সময় লাগলেও বাকি তিনটিতে বাংলাদেশ বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম। তিনি আরও বলেন, মাইক্রো প্রসেসিং ডিজাইন ও ম্যানুফ্যাকচারিংয়ে বর্তমানে পুরো বিশ্ব ২-৩টি দেশের ওপর নির্ভরশীল। ভবিষ্যৎ ডিজিটাল দুনিয়ার জন্য সবকিছুতেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে। বর্তমানে আমাদের অন্য দেশ থেকেই এই টেকনোলোজি আনতে হচ্ছে। আমার ধারণা, ভবিষ্যতে সবক্ষেত্রেই রোবটিক্স-এর ব্যবহার হবে। ইন্ডাস্ট্রির পাশাপাশি, প্রতিরক্ষা, কৃষি সব ক্ষেত্রেই রোবট শ্রমবাজার টেকওভার করবে। তাই আমরা যদি নিজেদের টেকনোলোজি ডেভেলপ করতে পারি তখন আমাদের অন্যান্যের ওপর নির্ভরশীল হতে হবে না। সজীব ওয়াজেদ বলেন, অর্থনীতি যেহেতু ডিজিটাল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সাইবার সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

 

যদিও আমাদের দেশে এই চারটি ক্ষেত্রে কিছুকিছু টেকনোলজি আবিষ্কার হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্যের ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা কাটাতে প্রয়োজনীয় এসব প্রযুক্তিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আইসিটি উপদেষ্টা বলেন, আইওটি ও রোবটিক্সে অন্যান্য দেশ খুব একটা এগিয়ে যেতে পারেনি। এটা নতুন প্রযুক্তি। তাই এটা আমরা সহজেই ধরে ফেলতে পারবো। মাইক্রো প্রসেসরে যেসব দেশ এগিয়ে গেছে তাদের ধরতে আরও ২০ বছর সময় লাগলেও আমাদের আজ থেকেই কাজ শুরু করতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী দীপু মনি, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বন ও জলবায়ুমন্ত্রী শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাঈফুজ্জামান চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বোর্ড অব গভর্ন্যান্সের সদস্য, বিসিএস, বেসিস ও বাক্কো সভাপতি, আইসিটি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আরোও অন্যান্য খবর
Paris