৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন বিএনপি নেতৃবৃন্দ

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:০০ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন বিএনপি নেতৃবৃন্দ
বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় রাজশাহীতে আগমন করেন। তাঁকে রাজশাহী বিমানবন্দরে স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানান রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় টিম লিডার আব্দুল মতিন, রাজশাহী মহানগর জিয়া মঞ্চের সভাপতি মো. কামাল উদ্দিন সরকার, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, মতিহার থানা বিএনপির সদস্য সচিব আল মামুন বাবু, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন