শনিবার

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী

Paris
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন বাগমারা ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে দুই দিনব্যাপী এ আয়োজন করা হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিসিএসআইআর, ঢাকার সিনিয়র সায়েন্টিফিক অফিসার সানজিদা ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল নাহার, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
প্রদর্শনীতে মোট ১২টি স্টল অংশগ্রহণ করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর তাদের উদ্ভাবনী কার্যক্রম ও প্রযুক্তিনির্ভর সেবাসমূহ প্রদর্শন করে। প্রদর্শনী শেষে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করে উপজেলা কৃষি অফিস এবং তৃতীয় স্থান অর্জন করে ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসা। অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টল পরিদর্শন করেন এবং স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তির আরও বিস্তার ও ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


আরোও অন্যান্য খবর
Paris