৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর ভদ্রায় অবস্থিত আরডিএ পার্কের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত এবং বৃক্ষরোপন করেন বিএনপি রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি, ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। তিনি বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এই কর্মসূচী পালন করেন। এছাড়াও তিনি ভদ্রা লেকেও মাছ অবমুক্ত করেন। এ সময়ে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে মাছে-ভাতে বাঁচিয়ে রাখার জন্য সে সময়ে খালখনন কমসূচীসহ নানাবিধি পদক্ষেপ গ্রহন করেছিলেন। সেইসাথে বৃষ্টির পানির উপরে নির্ভরতা কমিয়ে আনতে শ্যালো মেশিন দ্বারা সেচের ব্যবস্থা করেছিলেন। শুধু তাইনয় জাল যার জলা তার এ ব্যবস্থাও তিনি চালু করেছিলেন। তাঁরই দেখানো পথে তাঁর সহধর্মীনি তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশের জন্য একই ধরনের কাজ করে গেছেন। তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা-মায়ের দেখানো পথেই পথচলা শুরু করেছেন। দেশের মানুষ কিভাবে ভাল থাকবে তা নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে দেশকে মরুভূমির কবল থেকে রক্ষা করতে পাঁচ বছরে দেশে পঁচিশ কোটি গাছ রোপনের ঘোষনা দিয়েছেনে। সেইসাথে প্রতিটি জলাশয়ে মাছের পোনা বা মাছ ছাড়ার জন্য নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী নির্দেশনা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ পালন করে চলছে। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অক্ষরে অক্ষরে পালর করে চলছেন বলে উল্লেখ করেন। চেয়ারম্যান আরো বলেন, রাজশাহী ইতোমধ্যে ক্লিন সিটি, হেলদি সিটি ও শিক্ষানগরী হিসেে পরিচিত লাভ করেছে। এখন এই শহরকে নিরাপদ শহর হিসেবে তিনি গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন। এজন্য তিনি নানাবিধ পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান। তিনি আরো বলেন, জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্থানীয় জলজ সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বক্তব্য শেষে তিনি ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত করার মধ্যে দিয়ে কর্মসূচী শেষ করেন।
এসময়ে রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মিনু, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাইসার জামান শুভ ও মহানগর যুবদলের সদস্য বিপ্লব রহমান নাইমসহ অন্যান্য নেতাবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন