সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

বন্ধুর গুলিতে প্রাণ গেলো ডোমিনিকান প্রজাতন্ত্রের মন্ত্রীর

Paris
Update : বুধবার, ৮ জুন, ২০২২

এফএনএস : ঘনিষ্ঠ বন্ধুর গুলিতে প্রাণ হারিয়েছেন ডোমিনিকান প্রজাতন্ত্রের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রী অরলান্দো জর্জ মেরা। নিজ কার্যালয়ে হামলায় প্রাণ হারান তিনি। স্থানীয় সময় গত সোমবার এ ঘটনা ঘটে। জানা গেছে, ৫৫ বছর বয়সী আরলান্দোকে লক্ষ্য করে ছয়টি গুলি ছোঁড়া হয়। এ সময় অফিসে বসে বৈঠক করছিলেন তিনি। দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। হামলাকারীর নাম মিগুয়েল ক্রুজ। এই ব্যক্তি মন্ত্রীর ছোটবেলার বন্ধু বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি এখন পুলিশের হেফাজতে আছেন। তবে কেন এ হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট হওয়া যায়নি। এক বিবৃতিতে জর্জ মেরার পরিবারও জানিয়েছে, শৈশবের বন্ধুর গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। ২০২০ সালের জুলাই মাসে ক্ষমতায় আসার পর থেকে বর্তমান প্রেসিডেন্ট লুইস আবিনাদারের প্রশাসনের দায়িত্ব পালন করেন জর্জ মেরা। জর্জ মেরার নিহত হওয়ার ঘটনায় এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আবিনাদার। তার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। প্রেসিডেন্ট আরও বলেন, একজন ভালো বন্ধু হারিয়েছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris