সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

পাকিস্তানের গিলগিট-বালতিস্তানে আত্মহত্যা বন্ধের পরিকল্পনা গ্রহণ

Paris
Update : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

এফএনএস: পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের গিলগিট-বালতিস্তানে আত্মহত্যা বন্ধ করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে প্রাদেশিক সরকার। কর্তৃপক্ষ এমন সময় এই সিদ্ধান্ত নিলো- যখন দেশটির মোট আত্মহত্যার ৯০ শতাংশই এই প্রদেশটি ঘটছে। দ্য নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। গিলগিট-বালতিস্তানের সচিবালয় গত ২ জুন এক বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে প্রতিটি স্কুল-কলেজে সামাজিক-মনস্তাত্ত্বিক কাউন্সেলিং সেশন রাখার কথা বলা হয়েছে। আর শিগগিরই এই ব্যবস্থা চালু হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা একজন মনোবিদের সঙ্গে সমন্বয় করে তাদের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের নিয়মিতো খোঁজ-খবর রাখবেন।

এ ছাড়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের রেকর্ড রাখতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তি অনুযায়ী, পুলিশের মহাপরিদর্শক মাঠ পর্যায়ে নির্দেশনা জারি করবেন যে আত্মহত্যার রিপোর্ট করা প্রতিটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে প্রতিটি ক্ষেত্রেই ময়নাতদন্ত নিশ্চিত করা হবে। উল্লেখ্য, গত পাঁচ বছরে পাকিস্তানে মোট আত্মহত্যার ৬২ শতাংশ, আর ২০২০-২০২১ সালে মোট আত্মহত্যার ৯০ শতাংশ ঘটেছে খাইবার-পাখতুনখোয়া ও গিলগিট-বালটিস্তানে। পরিসংখ্যান বলছে, আত্মহত্যাকরীদের সিংহভাগই নারী। জোরপূর্বক বিয়ে, সম্পর্কের অমিল এবং পড়াশোনার অতিরিক্ত চাপ ইত্যাদি কারণে এসব আত্মহত্যার ঘটনা ঘটছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।


আরোও অন্যান্য খবর
Paris