সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

নতুন কৌশলে আকাশ পথে হামলা চালাচ্ছে রুশ বিমানবাহিনী

Paris
Update : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

এফএনএস : ইউক্রেনে হামলা চালাতে নতুন এক কৌশল অবলম্বন করছেন রুশ বিমানবাহিনীর পাইলটরা। গত রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একাধিক ভিডিওতে হেলিকপ্টারের পাইলটদের ভিন্ন এ কৌশলে হামলা চালাতে দেখা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, নতুন কৌশলে হেলিকপ্টারের সামনের অংশ আকাশের দিকে কিছুটা তুলে ধরা হচ্ছে। তার পর ছোঁড়া হচ্ছে রকেট। পাইলটদের নতুন এ কৌশল সম্পর্কে বলা হয়েছে, সামনের অংশ উঁচিয়ে হামলা চালানোয় রকেটগুলো আকাশের দিকে ছুটে যাচ্ছে।

এর ফলে সেগুলো তুলনামূলক বেশি দূরে গিয়ে পড়ছে। একইভাবে কামান থেকে গোলা নিক্ষেপ করা হয়। সমরবিদরা বলছেন, হেলিকপ্টারের পাইলটদের এ কৌশল মূলত প্রতিরক্ষামূলক। প্রতিপক্ষের সেনাদের হামলার আওতার বাইরে থাকতেই তারা বেশি দূরত্বে থেকে লক্ষ্যবস্তুতে রকেট হামলা চালাচ্ছেন। হামলায় ব্যবহৃত হেলিকপ্টারগুলোর নাম কেএ-৫২ ‘অ্যালিগেটর’। এসব হেলিকপ্টার ভূমিতে থাকা বিভিন্ন লক্ষ্যবস্তুতে আনগাইডেড রকেটের মাধ্যমে হামলা চালাতে পারে।


আরোও অন্যান্য খবর
Paris