সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

বায়ুমণ্ডলে প্রাক-শিল্পযুগের চেয়ে ৫০ শতাংশ বেশি কার্বন ডাইঅক্সাইড

Paris
Update : শনিবার, ৪ জুন, ২০২২

এফএনএস : যুক্তরাষ্ট্রের প্রধান জলবায়ু সংস্থা বলেছেÑগত মে মাসে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব প্রাক-শিল্প যুগের তুলনায় ৫০ শতাংশ বেশি ছিল। পৃথিবীতে গত ৪০ লাখ বছরের মধ্যে এমনটি দেখা যায়নি। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফিরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) স্থানীয় সময় শুক্রবার বলেছেÑমনুষ্যসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন, বিশেষ করে জীবাশ্ম জ¦ালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, পরিবহণ, সিমেন্ট উৎপাদন অথবা বনভূমি উজাড় হওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব এ নতুন মাত্রায় পৌঁছেছে। সাধারণত প্রতি বছর মে মাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা সর্বাধিক বৃদ্ধি পায়। ২০২২ সালের মে মাসে বায়ুমণ্ডলে এক ইউনিট পরিমাপে বায়ুদূষণের পরিমাণ ৪২০ পার্টস পার মিলিয়ন (পিপিএম) বা মিলিগ্রাম পার লিটার (এমজি/এল) ছাড়িয়ে গেছে। ২০২১ সালের মে মাসে এ হার ছিল ৪১৯ পিপিএম এবং ২০২০ সালে ছিল ৪১৭ পিপিএম। হাওয়াইয়ের মাওনা লোয়া মানমন্দির বায়ুমণ্ডলের এ দূষণের পরিমাপ করেছে। এ মানমন্দির একটি আগ্নেয়গিরি পর্বতশৃঙ্গে অবস্থিত, যা স্থানীয় দূষণের প্রভাব থেকে প্রকৃত দূষণমাত্রা আলাদা করতে পারে। এনওএএ জানিয়েছেÑশিল্পবিপ্লবের আগে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা প্রায় ২৮০ পিপিএম-এ স্থির ছিল, যা মানব সভ্যতার প্রায় প্রায় ছয় হাজার বছর বা প্রাক-শিল্পযুগ পর্যন্ত স্থির ছিল। বর্তমান স্তর ৪১ থেকে ৪৫ লাখ বছর আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করা যায়। তখন কার্বন ডাইঅক্সাইডের এ মাত্রা ৪০০ পিপিএম-এর কাছাকাছি বা ছাড়িয়ে গিয়েছিল।


আরোও অন্যান্য খবর
Paris