সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

জ্ঞানবাপী মসজিদ নিয়ে পোস্ট করায় দিল্লি হিন্দু কলেজের শিক্ষক আটক

Paris
Update : শনিবার, ৪ জুন, ২০২২

এফএনএস : ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরায় জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের ভেতরে ‘শিবলিঙ্গ’ পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন দিল্লি হিন্দু কলেজের একজন শিক্ষক। এ ঘটনায় সহযোগী অধ্যাপক রতন লালকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক রতন লালকে উত্তর দিল্লির সাইবার পুলিশ আটক করেছে। ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঘৃণা ছড়ানো এবং সম্প্রীতি নষ্ট করার জন্য ক্ষতিকর কাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দিল্লির একজন আইনজীবী পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ করার পর মঙ্গলবার রাতে রতন লালের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়।

নিজের করা অভিযোগে আইনজীবী বিনীত জিন্দাল বলেছেন, রতন লাল সম্প্রতি ‘শিবলিঙ্গ নিয়ে অবমাননাকর, উসকানিমূলক এবং উত্তেজক টুইট’ করেছেন। শিক্ষক রতন লাল তার টুইটার অ্যাকাউন্টে উসকানি ও প্ররোচণা দিচ্ছেন বলেও অভিযোগ তোলা হয়। ওই আইনজীবী আরো বলেছেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং আদালতে বিচারাধীন। কংগ্রেস নেতা দিগি¦জয় সিং শিক্ষক রতন লালের গ্রেপ্তারের নিন্দা করেছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, আমি অধ্যাপক রতন লালকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। তার মতামত ও মত প্রকাশের সাংবিধানিক অধিকার রয়েছে। সূত্র : এনডিটিভি।


আরোও অন্যান্য খবর
Paris