সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে চীনের ৩০ যুদ্ধবিমান

Paris
Update : বুধবার, ১ জুন, ২০২২

এফএনএস : তাইওয়ান জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা জোনে ৩০টি যুদ্ধবিমান পাঠিয়েছে চীন। এসব বিমানকে সতর্ক করতে নিজেদের যুদ্ধবিমান মোতায়েনের কথা জানিয়েছে তাইওয়ান। গত সোমবারের এই ঘটনা গত জানুয়ারির পর সবচেয়ে বড় অনুপ্রবেশ বলে মনে করা হচ্ছে। মাত্র কয়েক দিন আগেই তাইওয়ানে আগ্রাসন চালানোর বিষয়ে চীনকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই দিনে তাইওয়ানের নেতাদের সঙ্গে আলোচনা করতে দ্বীপটি সফর করেন মার্কিন কর্মকর্তারা। চীন সাম্প্রতিক মাসগুলোতে তার বিমান অভিযানের তৎপরতা বাড়িয়েছে, তাদের দাবি করেছে এসব প্রশিক্ষণ মহড়া। এসব পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছে তাইওয়ান আর এই অঞ্চলে বেড়েছে উত্তেজনা। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্নতাবাদী প্রদেশ হিসেবে দেখে চীন। বেইজিং বলে আসছে প্রয়োজন পড়লে ক্ষমতা প্রয়োগ করে দ্বীপটি দখলে নেবে তারা।

গত সোমবারের ঘটনায় ২২টি যুদ্ধজাহাজ ছাড়াও ইলেক্ট্রনিক্স যুদ্ধাস্ত্র, আগাম সতর্কতা ব্যবস্থা, সাবমেরিন বিধ্বংসী বিমান যুক্ত ছিল বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের সরবরাহ করা মানচিত্রে দেখা গেছে চীনা বিমানের বহরটি প্রাতাস দ্বীপের উত্তরপূর্ব এলাকা দিয়ে উড়েছে। এই এলাকাটি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনের (এডিআইজেড) অংশ। তবে ওই বহরটি কোনও ভাবেই তাইওয়ানের আকাশসীমা ভঙ্গ করেনি। এটি হলে সহিংসতামূলক কর্মকাণ্ড হিসেবে দেখে থাকে। এডিআইজেড কোনও দেশের আঞ্চলিক এবং জাতীয় আকাশসীমা হলেও বিদেশি বিমান সেখানে চিহ্নিত, পর্যবেক্ষণ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে নিয়ন্ত্রণও করা যায়। তবে এই এডিআইজেড এলাকাটি স্বঘোষিত এবং কৌশলগতভাবে এটি আন্তর্জাতিক আকাশসীমা থেকে গেছে। সূত্র: বিবিসি


আরোও অন্যান্য খবর
Paris