সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

গোপন রাষ্ট্রীয় ব্যয় নিয়ে তাইওয়ানেরপার্লামেন্টে সংঘর্ষ

Paris
Update : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

এফএনএস : একটি বিল নিয়ে পার্লামেন্টে সংঘর্ষে জড়িয়েছেন তাইওয়ানের আইনপ্রণেতারা। বলা হচ্ছে, দেশটির সাবেক প্রেসিডেন্ট চেন শুই-বিয়ানের বিরুদ্ধে চলা দুর্নীতির মামলায় সুবিধা দিতেই এই বিলটি তোলা হয়েছে। বিলটি উত্থাপনের তৃতীয় দিন সোমবার সকালে বিরোধী দল কুইমিনট্যাগের (কেএমটি) আইনপ্রণেতারা বিভিন্ন প্রতীক ও লাউড স্পিকার নিয়ে আইনসভার মঞ্চে হাজির হলে এ হট্টগোলের সৃষ্টি হয়। আইনপ্রণেতারা ধাক্কাধাক্কি করেন এবং প্রতিপক্ষের প্রতি পানি ও কাগজপত্র ছুড়ে মারেন। এতে ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পিপলস পার্টির (ডিপিপি) একজন আইনপ্রণেতা হাতে সামান্য আহত হন। এক ঘণ্টা পর বিশৃঙ্খলা থামলেও দুপুর পর্যন্ত কেএমটির আইনপ্রণেতারা আইনসভার মঞ্চের একটি অংশ বিভিন্ন প্ল্যাকার্ড দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রাখেন। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কেএমটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কেএমটির আইনপ্রণেতারা বলছেন, প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন কোভিড-১৯ প্রাদুর্ভাবকে কাজে লাগিয়ে নির্বাহী ক্ষমতা দ্বারা ‘গোপন রাষ্ট্রীয় ব্যয়’কে অপরাধমুক্ত করার জন্য আইন করছেন। তারা বলছেন, এই বিলটি তাইওয়ানের প্রথম প্রেসিডেন্ট চেনকে দুর্নীতির কেলেঙ্কারি থেকে অব্যাহতি দেয়ার জন্য ব্যবহার করা হতে পারে। চেন ২০০৮ সালে একটি তহবিল অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। চেন স্বাধীনতাপন্থী দল ডিপিপির নেতা ছিলেন। তিনি স্বশাসিত দ্বীপরাষ্ট্রটিকে ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত শাসন করেছিলেন। দুর্নীতির অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। যদিও পরে তা কমে ১৯ বছর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসা-প্যারোলে জেলমুক্ত আছেন। ক্ষমতা হারানোর আগ পর্যন্ত তিনি চীনপন্থী কেএমটিকে দমন করে রাখেন এবং কয়েক দশক ধরে দেশটি এক দলের অধীনে শাসন করেন। বিলটি নিয়ে এর আগেও সংঘর্ষ হয়েছিল। গত এপ্রিলে বিলটির খসড়া পার্লামেন্টে উঠলে কেএমটির আইনপ্রণেতারা নকল ব্যাংক নোট নিক্ষেপ করে এর প্রতিবাদ জানান এবং এর কার্যক্রম আটকে দেয়ার চেষ্টা করেন। সূত্র : আলজাজিরা


আরোও অন্যান্য খবর
Paris