সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ভারতে ডিজেল ও পেট্রলের দাম কমল

Paris
Update : সোমবার, ২৩ মে, ২০২২

এফএনএস : দ্রব্যমূল্যের নিরন্তর বৃদ্ধির মধ্যে দেশবাসীকে কিছুটা স্বস্তি দিতে ভারত সরকার ডিজেল ও পেট্রলের দাম কমানোর উদ্যোগ নিয়েছে। এজন্য এ দুটি পণ্যের ওপর থেকে শুল্ক কমানো হয়েছে। এতে প্রতি লিটারে ডিজেলের দাম ৭ রুপি ও পেট্রলের দাম সাড়ে ৯ রুপি কমবে। শনিবার সন্ধ্যায় এক টুইট বার্তায় কর কমানোর সিদ্ধান্তের কথা জানান ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। টুইটে তিনি বলেন, প্রতি লিটার ডিজেলে ৬ রুপি ও পেট্রলে ৮ রুপি শুল্ক কমানো হচ্ছে। এতে কেন্দ্রীয় সরকারের এক লাখ কোটি রুপি বাড়তি খরচ হবে। শনিবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হওয়ার কথা।

জ¦ালানি তেল ছাড়াও সরকারের ‘উজ্জ্বলা যোজনা’ সুবিধার আওতায় গ্যাস সিলিন্ডারে ২০০ রুপি করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, বছরে ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে। এতে করে ৯ কোটির বেশি গ্রাহক উপকৃত হবেন। এ খাতে সরকারের প্রতিবছর বাড়তি খরচ হবে প্রায় ছয় হাজার ১০০ কোটি রুপি। অর্থমন্ত্রী জ¦ালানির দাম কমানোর ঘোষণা দেওয়ার পরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে বলেন, ‘আমাদের কাছে সবার আগে জনগণ। এতে লোকের জীবনযাত্রা আরেকটু স্বচ্ছন্দ হবে। ’ সূত্র : এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।


আরোও অন্যান্য খবর
Paris