সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ইমরানের দলের সাবেক মন্ত্রী আটক

Paris
Update : রবিবার, ২২ মে, ২০২২

এফএনএস : সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং সিনিয়র পিটিআই নেতা শিরিন মাজারিকে পাঞ্জাবের দূর্নীতি দমন বিভাগ গ্রেফতার করেছে। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে গতকাল শনিবার এই তথ্য জানানো হয়েছে। দেশটির সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের ইফতিখার দুরানি এই তথ্য নিশ্চিত করেছেন। টুইটারে তিনি বলেন, কিছুক্ষণ আগে শিরিন মাজারিকে তার বাসা থেকে তুলে নেওয়া হয়েছে।

সবাইকে কোহসার থানায় যেতে হবে! দেশটির আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন জানিয়েছেন, তিনি দেশটির সাবেক মানবাধিকার মন্ত্রী ছিলেন। দেশটির দুর্নীতি দমন সংস্থার কর্মকর্তারা ডনকে শিরিন মাজারিকে তুলে নিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে। মাজারির কন্যা ইমান জয়নব মাজারি-হাজির বলেন, পুরুষ পুলিশেরা তার মাকে পিটিয়েছে এবং তুলে নিয়ে গেছে। তিনি আরও বলেন, আমাকে শুধু বলা হয়েছে দুর্নীতি দমন শাখা লাহোর তাকে নিয়ে গেছে।


আরোও অন্যান্য খবর
Paris