সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

মাঝ আকাশে থেমে গেল বিমানের ইঞ্জিন

Paris
Update : শনিবার, ২১ মে, ২০২২

এফএনএস : উড্ডয়নের ২৭ মিনিটের মধ্যে মুম্বাই বিমানবন্দরে ফিরে এসেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। মাঝ আকাশে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণেই বাধ্য হয়ে জরুরি অবতরণ করেন পাইলট। এয়ার ইন্ডিয়ার মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিমানটি বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়েছিল। পরে যাত্রীদের অন্য বিমানে গন্তব্যস্থলে পাঠানো হয়েছে।

বেসামরিক বিমান চলাচল দপ্তরের পরিচালক ওই ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। সকাল ৯টা ৪৩ মিনিটে এ৩২০নিও বিমানটি ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে উড়ে যায়। একটি ইঞ্জিন বন্ধ হওয়ার পর বিমানটি ফিরে আসে ১০টা ১০ মিনিটে। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, আমাদের সংস্থা যাত্রী ও বিমানের কর্মীদের নিরাপত্তার ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দেয়। আমাদের প্রকৌশলীরা বিষয়টি খতিয়ে দেখছেন। সূত্র : এনডিটিভি।


আরোও অন্যান্য খবর
Paris