সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ইসরায়েলি বাহিনীর গুলিতে জাজিরার সাংবাদিক নিহত

Paris
Update : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

এফএনএস : ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরায়েলি সেনাদের গুলিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন। তাঁর নাম শিরীন আবু আকলেহ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। স্থাস্থ্য মন্ত্রণালয় ও আল-জাজিরার সাংবাদিকেরা জানিয়েছেন, পশ্চিমতীরের জেনিন শহরে ইসরায়েলের অভিযানের খবর সংগ্রহ করছিলেন শিরীন। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল বুধবার আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।

আল-জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম বলেছেন, কী অবস্থায় শিরীনের মৃত্যু হয়েছে, তা পরিষ্কার নয়। তবে, ঘটনার ভিডিওতে দেখা যায়Ñতাঁর মাথায় গুলি লেগেছিল। ফিলিস্তিনের শহর রামাল্লা থেকে ইব্রাহিম আরও বলেন, ‘আমরা এখন জানতে পারছিÑফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তাঁকে মৃত ঘোষণা করেছে। শিরীন ইসরায়েলের দখলকৃত পশ্চিমতীরের উত্তরের জেনিন শহরে ইসরায়েলি সেনাদের অভিযান কাভার করছিলেন।

তখন তাঁর মাথায় গুলি লাগে। শিরীনের সঙ্গে কাজ করা সাংবাদিকদের জন্য এটা এক ভয়াবহ অভিজ্ঞতা।’ কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘শিরীন খুব সম্মানিত একজন সাংবাদিক ছিলেন। ২০০০ সালে ফিলিস্তিনের দ্বিতীয় ইন্তিফাদার (জাগরণ) শুরু থেকে তিনি আল-জাজিরার সঙ্গে কাজ করছিলেন।’


আরোও অন্যান্য খবর
Paris