সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

সিপাহী বিদ্রোহে নিহত ২৮২ ভারতীয় সেনার দেহাবশেষ!

Paris
Update : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

এফএনএস : ১৮৫৭ সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ২৮২ সেনার দেহাবশেষের সন্ধান মিলেছে। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জেএস সেহরাওয়াত জানিয়েছেন, অমৃতসরের কাছে এক খননের সময় এসব দেহাবশেষ পাওয়া যায়। ধারণা করা হয় এই সেনারা শুকর ও গরুর চর্বি মাখানো কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এই বিদ্রোহ ইতিহাসে সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। ড. জেএস সেহরাওয়াত বলেন, এসব কঙ্কাল ২৮২ জন ভারতীয় সেনার।

যারা ১৮৫৭ সালে ব্রিটিশের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় নিহত হয়েছিলেন। পাঞ্জাবের অমৃতসরের কাছে অজানালায় একটি ধর্মীয় অবকাঠামোর নিচে খনন চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। ওই সহযোগী অধ্যাপক আরও বলেন, এক গবেষণায় ইঙ্গিত পাওয়া যায় এই সেনারা শুকর ও গরুর চর্বি মাখানো কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন।

কয়েন, মেডেল, ডিএনএ গবেষণা, বস্তুগত বিশ্লেষণ, নৃতাত্ত্বিক, রেডিও কার্বন বয়স বিশ্লেষণ, সব পয়েন্টই একই বিষয়ের দিকে ইঙ্গিত করছে।’ কিছু ঐতিহাসিক মনে করেন ১৮৫৭ সালের বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। ওই সময়ে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ করা কিছু ভারতীয় সেনা ধর্মীয় বিশ্বাসের কারণে শুকর এবং গরুর চর্বি মাখানো কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ করে।
সূত্র: এনডিটিভি


আরোও অন্যান্য খবর
Paris