সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

পদত্যাগ করলেন রাশিয়ার ৪ গভর্নর

Paris
Update : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

এফএনএস : রাশিয়ার টমস্ক, সারাতভ, কিরভ ও মারি এল অঞ্চলের চারজন আঞ্চলিক গভর্নর মঙ্গলবার পদত্যাগ করেছেন। এ ছাড়া রায়াজান অঞ্চলের প্রধান আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের। রাশিয়ার এই পাঁচ অঞ্চলে আগামী সেপ্টেম্বরে নির্বাচন হওয়ার কথা রয়েছে। পাঁচটির মধ্যে চারটি অঞ্চলের প্রধান এমন একসময় পদত্যাগের ঘোষণা দিলেন, যখন ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমাদের আরোপ করা নিষেধাজ্ঞার প্রভাব রাশিয়ার অর্থনীতিতে পড়তে যাচ্ছে। মস্কোভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব রিজওনাল পলিটিকসের প্রধান ইলিয়া গ্রাশচেনকভ বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ হতে যাচ্ছে, এমন পূর্বাভাসের মধ্যে দুর্বল গভর্নরদের সরিয়ে দিচ্ছে ক্রেমলিন।

ইলিয়া গ্রাশচেনকভ বলেন, অর্থনীতি পুনর্গঠনের প্রয়োজন দেখা দিয়েছে। বিশেষ করে সেসব অঞ্চলের, যেখানে পশ্চিমাদের অর্থনৈতিক প্রভাব বেশি। বিকল্প হিসেবে তুলনামূলক তরুণদের এসব স্থানের গভর্নরদের স্থলাভিষিক্ত করা প্রয়োজন। রাশিয়ার অর্থ মন্ত্রণালয় বলছে, ২০২২ সালে দেশটির অর্থনীতি ৮ দশমিক ৮ শতাংশ সংকুচিত হতে পারে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এই হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর একের পর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তারা নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris