সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

তাজমহলের ‘রহস্যময় ২২ ঘরের’ ইতিহাস জানতে চায় বিজেপি

Paris
Update : মঙ্গলবার, ১০ মে, ২০২২

এফএনএস : কথিত আছে, মমতাজের সমাধিস্থলে ভালোবাসার নিদর্শন হিসেবে বানানো তাজমহলে বহু ঘর তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তার মধ্যে মূল সমাধিমন্দিরের নিচে থাকা ‘২২টি ঘর’ যুগ যুগ ধরে রয়ে গেছে লোকচক্ষুর আড়ালে। এবার সেই ঘর খোলার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। পাশাপাশি এই সৌধে কোনো মন্দির ছিল কি না, তা খতিয়ে দেখার জন্য তদন্ত দল গঠন করারও আবেদন জানানো হয়েছে।

ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছে, যাতে তাজমহলের ‘ইতিহাস’ সম্পর্কে একটি সত্য-অনুসন্ধানী তদন্ত এবং ‘সত্য যাই হোক না কেন’ তা দেখার জন্য এর (তাজমহল) ‘২২টি বন্ধ কক্ষের’ দরজা খোলার দাবি জানানো হয়েছে। খবর এনডিটিভির। বিজেপির অযোধ্যা ইউনিটের মিডিয়া ইনচার্জ রজনীশ সিং হাইকোর্টের লখনৌ বেঞ্চের রেজিস্ট্রিতে গত শনিবার রিট পিটিশনটি দায়ের করেন। এটি রেজিস্ট্রিতে পাস হওয়ার পর শুনানির জন্য পাঠানো হবে।

গত রোববার রজনীশ সিং ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, পিটিশনে আমি স্মৃতিস্তম্ভের বন্ধ ২২টি কক্ষের দরজা খুলে দেওয়ার দাবি জানিয়েছি, সেখানে যা-ই থাকুক না কেন। আইনজীবী রাম প্রকাশ শুক্লা এবং রুদ্র বিক্রম সিংয়ের মাধ্যমে পিটিশনটি দায়ের করা হয়েছে। এর আগেও ভারতের বেশ কিছু ডানপন্থি দল তাজমহলকে ‘ভগবান শিবের মন্দির’ বলে দাবি করেছে।


আরোও অন্যান্য খবর
Paris