সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

নাইজেরিয়ার তেলের দাম বাড়ায় বিমানের ফ্লাইট স্থগিত

Paris
Update : সোমবার, ৯ মে, ২০২২

এফএনএস : বেড়েছে বিমানের জ¦ালানি তেলের দাম। এ কারণে অভ্যন্তরীণ সব ফ্লাইট স্থগিত করে দিয়েছে নাইজেরিয়ার বিমান সংস্থা। নাইজেরিয়ার বিমান সংস্থা জানায়, জেট জ¦ালানির দাম চারগুণ বাড়ায় বেকায়দায় পড়েছে নাইজেরিয়ান এয়ারলাইন্সগুলো। যে কারণে আজ সোমবার থেকে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত রাখবে তারা। গত শনিবার এ ঘোষণা দিয়েছে বিমান পরিষেবাদাতাদের একটি সংগঠন। এয়ারলাইন অপারেটরস অব নাইজেরিয়া জানায়, অল্প সময়ের মধ্যে বড় ধরনের ধাক্কা পৃথিবীর কোনো এয়ারলাইনই সামলাতে পারবে না।

এক ঘণ্টার বিমানযাত্রার জন্য সে দেশে যাত্রীকে এক লাখ ২০ হাজার (২৮৯ ডলার) নাইরা গুনতে হচ্ছে। যা নাইজেরিয়ার বাসিন্দাদের জন্য বহন করা অত্যন্ত কষ্টসাধ্য। ফলে ইতোমধ্যেই নানা ধরনের জটিলতার সম্মুখীন হয়েছে বিমান পরিষেবাদাতারা। তাই তারা ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে জেট জ¦ালানির দাম প্রতি লিটারে কয়েক গুণ বেড়ে গেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে নাইজেরিয়ার মুদ্রায় ১৯০ নাইরা লিটার থাকলেও এখন তা বেড়ে ৭০০ নাইরা হয়েছে। সূত্র: আল জাজিরা


আরোও অন্যান্য খবর
Paris