সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

রাস্তায় রোবোট্যাক্সি চলার অনুমোদন পেল চীনে

Paris
Update : শনিবার, ৭ মে, ২০২২

এফএনএস আইটি: স্বচালিত গাড়ি তৈরির প্রযুক্তি পনিএআই চীনের রাস্তায় গাড়ি নামানোর লাইসেন্স পেয়েছে। চালকবিহীন এই গাড়ি এখন ভাড়ার বিনিময়ে যাত্রীসেবা দিতে প্রস্তুত। চীনে সর্বপ্রথম তারাই স্বচালিত গাড়ি রাস্তায় নামাতে যাচ্ছে। লাইসেন্সের আওতায় ১০০ চালকবিহীন গাড়ি চলবে গুয়াংজুর নানশা শহরে। ৮০০ বর্গকিলোমিটারের শহরটিতে রোবোট্যাক্সি পাওয়া যাবে পনি.এআইয়ের নিজস্ব অ্যাপ ব্যবহার করে। তবে চালকবিহীন গাড়ির সক্ষমতায় এখনই ভরসা করতে পারছে না কম্পানিটি।

তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গাড়িতে একজন চালক থাকবেন। অনাকাক্সিক্ষত কিছু না ঘটলে নির্দিষ্ট সময়ের পর তাদের সরিয়ে দেওয়া হবে। তখন একাই পথ চলবে রোবোট্যাক্সি। পরীক্ষামূলকভাবে ছোট পরিসরে চীনের রাজধানী বেইজিং শহরের শিল্পাঞ্চলে রোবোট্যাক্সি চলছে। এ ছাড়া ক্যালিফোর্নিয়ায়ও রোবোট্যাক্সি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে পনি.এআই। যুক্তরাষ্ট্র ও চীনভিত্তিক কম্পানিটিতে জাপানের টয়োটা মোটরসের বিনিয়োগ রয়েছে ৪০ কোটি ডলার। সূত্র : রয়টার্স


আরোও অন্যান্য খবর
Paris