সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

চীনাদের রক্ত বৃথা যাবে না : বেইজিং

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

এফএনএস : চীনাদের রক্ত বৃথা যাবে না এবং যারা এই ঘটনার পিছনে রয়েছে তাদের অবশ্যই মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উ জিয়াংহাও। পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের (চীনা ভাষা শিক্ষা কেন্দ্র) সামনে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় তিন চীনা নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন। এনডিটিভি জানায়, গত মঙ্গলবার করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের একটি সাদা মাইক্রোবাসের সামনে বোরকা-পরা বেলুচ নারীর আত্মঘাতী বোমা হামলায় তিন চীনা শিক্ষক নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন।

এ ঘটনায় বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিকও আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উ জিয়াংহাও। পাকিস্তানি রাষ্ট্রদূতকে অবিলম্বে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন,অপরাধীদের দ্রæত আইনের আওতায় এনে শাস্তি এবং পাকিস্তানে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং এ ধরনের ঘটনা যাতে পুনরায় ঘটতে না পারে তার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাকিস্তানের নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে।


আরোও অন্যান্য খবর
Paris