সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ভারতে ফের করোনার দাপট

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

এফএনএস : ভারতে ফের করোনার দাপট দেখা দিয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে তিন হাজার ছুঁইছুঁই। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২৭ জন। এ সময় মৃত্যু হয়েছে ৩২ জনের। আর এই প্রেক্ষাপটেই চিকিৎসকদের একাংশ দাবি করছেন, ভারতে আছড়ে পড়েছে করোনার চতুর্থ ঢেউ। ভারতের রাজধানী দিল্লির পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে।

সেখানে প্রতিদিন আক্রান্তের সংখ্যা হাজারের উপরেই থাকছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দিল্লিতে হঠাৎ সংক্রমণ বৃদ্ধির পেছনে ওমিক্রনের উপপ্রজাতি বিএ২১২-কে দায়ী করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা বাড়ছে দক্ষিণ ভারতেও। এদিকে, মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, কারও মৃত্যু না হলেও, আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭ জন।


আরোও অন্যান্য খবর
Paris