সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

নাইজেরিয়ায় অবৈধ তেল পরিশোধনাগারে শতাধিক মানুষ নিহত

Paris
Update : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

এফএনএস : নাইজেরিয়ায় একটি অবৈধ তেল পরিশোধনাগারে বিস্ফোরণে শতাধিক বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় গত শনিবার ইমো রাজ্যের পেট্রোলিয়াম বিষয়ক কমিশনার গুডলাক ওপিয়া জানান, একটি অবৈধ বাঙ্কারিং সাইটে আগুন লাগার পর ১০০ জনের বেশি মানুষ আগুনে পুড়ে মারা গেছে। নাইজেরিয়ায় বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে অবৈধ তেল ব্যবসা আকর্ষণীয় ব্যবসা হিসেবে পরিচিতি পেয়েছে। তেল কোম্পানগুলোর পাইপলাইন থেকে তেল চুরি করে পরে তা অস্থায়ী ট্যাংকে পরিশোধিত করা হয়।

বিপজ্জনক এমন প্রক্রিয়ার কারণে প্রায়ই সেখানে মারাত্নক দুর্ঘটনা ঘটে। এতে ওই অঞ্চলও দূষিত হয়ে কৃষিজমি, খাঁড়ি এবং উপ-হ্রদগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, বিস্ফোরণের সময় বেআইনি জ¦ালানি কেনার জন্য লাইনে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ নাইজেরিয়ার আশপাশে এমন কয়েক ডজন অবৈধ তেল ব্যবসার কেন্দ্র রয়েছে। বহু মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িত।

বিপজ্জনক জেনেও তরুণরা দারিদ্র্যের কারণে এসব অবৈধ শোধনাগারে কাজ করে। ঘটনার পর অবৈধ শোধনাগারটির পরিচালকরা পলাতক রয়েছে। তব সরকার তাদেরকে ধরতে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে। গত বছরের অক্টোবরে এই রাজ্যে আরেকটি অবৈধ শোধনাগারে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়।


আরোও অন্যান্য খবর
Paris