সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ইউক্রেনে না যাওয়ার কারণ জানালেন পোপ

Paris
Update : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

এফএনএস : ইউক্রেন সফর করবেন না বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। যদিও চলতি মাসের শুরুতে তিনি সেখানে যাওয়ার বিষয়টি বিবেচনা করেছিলেন বলে জানা গেছে। খবর বিবিসির। আর্জেন্টিনার সংবাদপত্র লা ন্যাসিয়নকে পোপ বলেন, ‘(পোপ যাওয়ার) পরদিন যদি যুদ্ধ চলতেই থাকে, তাহলে (ইউক্রেনের রাজধানী) কিয়েভে গিয়ে লাভটা কী?’পোপ জোর দিয়ে বলেন, তিনি ‘যুদ্ধ বন্ধের জন্য সম্ভাব্য সবকিছু করতে ইচ্ছুক’, কিন্তু তাঁর ইউক্রেন সফর যুদ্ধ সমাপ্তির চেষ্টার মতো ‘উচ্চাকাক্সক্ষায়’ বাধা হয়ে দাঁড়াতে পারে। ‘বর্তমান বিশ্বে এবং সভ্যতার এ পর্যায়ে এসে সব যুদ্ধই নৈরাজ্যবাদী’,

যোগ করেন পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত সাক্ষাৎকারে পোপ ফেব্রুয়ারির শেষের দিকে ভ্যাটিকান সিটিতে রাশিয়ার দূতাবাসে তাঁর অপ্রত্যাশিত সফর নিয়েও ব্যাখ্যা দেন। পোপ বলেন, ‘ইউক্রেনের কথা ভেবে আমি সিদ্ধান্তটি নিয়েছিলাম। আমি একা গিয়েছিলাম। আমি চাইনি কেউ আমাকে সঙ্গ দিক। এটা আমার ব্যক্তিগত দায়িত্ব ছিল।’ কেন যুদ্ধের বিরুদ্ধে দেওয়া বিবৃতিতে রাশিয়া বা দেশটির প্রেসিডেন্টের নাম নেন না, এমন প্রশ্নে পোপের উত্তর : ‘একজন পোপ কখনোই কোনো রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধানের নাম নেন না।’


আরোও অন্যান্য খবর
Paris