সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

আফগানিস্তানে জুমার নামাজের সময় বোমা হামলায় নিহত ৩৩

Paris
Update : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

এফএনএস : আফগানিস্তানের উত্তরাঞ্চলের কন্দুজ প্রদেশে শুক্রবার জুমার নামাজ চলাকালে মসজিদে বোমা হামলায় শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়। তালেবান সরকারের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে জানান, ‘কুন্দুজ প্রদেশের ইমাম শাহিব জেলার একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন। তিনি লেখেন, আমরা এ হামলার নিন্দা জানাই এবং ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

শুক্রবারের বোমা হামলাটি তালেবানশাসিত দেশটিতে সর্বশেষ নৃশংস ঘটনা। এর আগে দেশজুড়ে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে। দেশটির তথ্যমন্ত্রী কুন্দুজে হামলাকারীদের ‘রাষ্ট্রদ্রোহী ও অপশক্তি’ বলে অভিহিত করেছেন। কুন্দুজে যে মসজিদে হামলা হয়েছে সেটি সুফিদের কাছে জনপ্রিয় গন্তব্য ছিল। আর সুফিদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করে আইএসআইএল। তবে হামলার পেছনে কারা জড়িত এখনও তা পরিষ্কার নয়। এর আগে বৃহস্পতিবার কুন্দুজ ও মাজার-ই-শরিফের শিয়া মসজিদে দুটি হামলার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী আইএসআইএল।


আরোও অন্যান্য খবর
Paris