সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

মালদ্বীপে বাংলাদেশিকে ছুরি দিয়ে আঘাতে হত্যা করলো পাকিস্তানি

Paris
Update : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

এফএনএস : মালদ্বীপের হুলহুমালেতে এক পাকিস্তানি নাগরিকের ছুরির আঘাতে নিহত হয়েছেন এক বাংলাদেশি অভিবাসী। গত শনিবার সেখানকার একটি পাকিস্তানি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়েছে, খানজি রেস্টুরেন্টে ওয়েইটার হিসেবে কাজ করতেন বাংলাদেশি ওই অভিবাসী। হামলাকারী ওই রেস্টুরেন্টের বাবুর্চি বলে শনাক্ত করা হয়েছে। মালদ্বীপ পুলিশ সার্ভিস বলছে, তারা গত শনিবার সন্ধ্যায় হামলার খবর পান।

হামলাকারী ২৬ বছর বয়সী পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আবিদ। তিনি খানজি রেস্টুরেন্টে বাবুর্চি। ভিকটিমকে ধারালো ছুরি দিয়ে একাধিকবার আঘাত করা হয়েছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অধিক ইনজুরির কারণে তিনি মারা যান। খবর পাবার পর পরই ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু তার আগেই হামলাকারী পালিয়ে যায়। পুলিশ তার খোঁজে অভিযান চালাচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris