সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

ক্রমেই শীতল হচ্ছে নেপচুন!

Paris
Update : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

এফএনএস : সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে লাগে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড। সৌরমণ্ডলের সবচেয়ে দূরবর্তী গ্রহে সেই আলো পৌঁছাতে লাগে প্রায় চার ঘণ্টা। সূর্য থেকে চার বিলিয়ন কিলোমিটার দূরে সৌরজগতের শেষ গ্রহ নেপচুন। সেই নেপচুন বর্তমানে অনন্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দুই দশক ধরে বিস্তৃত পর্যবেক্ষণ হচ্ছে নেপচুন নিয়ে। প্রকাশ করা হয়েছে আগের চেয়ে নেপচুনের তাপমাত্রা পরিবর্তনের আরও সম্পূর্ণ চিত্র। গ্রহটি তার বায়ুমণ্ডলীয় তাপমাত্রায় আশ্চর্যজনক পতনের মধ্য দিয়ে যাচ্ছে।

নেপচুনের স্ট্র্যাটোস্ম্ফিয়ারে গড় তাপমাত্রা ২০০৩ থেকে ২০১৮ সালের মধ্যে প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। বিজ্ঞানীদের মতে, তাপমাত্রায় এই হেরফের অনভিপ্রেত। এ নিয়ে গবেষণা নিবন্ধে বলা হয়েছে, দৃশ্যমান আলোক বর্ণালির বাইরে তাপ-ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যরে পর্যবেক্ষণের ওপর নির্ভর করে, যা ওই গ্রহের বায়ুমণ্ডল থেকে নির্গত তাপ অনুভব করে।

সূর্য থেকে অনেক বেশি দূরত্বের কারণে এবং নেপচুন অক্ষের দিকে বেশি কাত হওয়ায় পৃথিবীর মতো ঋতু অনুভব করে। এই গ্রহ সূর্যের চারপাশে একটি কক্ষপথ সম্পূর্ণ করতে প্রায় ১৬৫ বছর নেয়। গ্রহের ঋতুগুলো খুব দীর্ঘ। প্রতিটি ঋতু ৪০ বছরের বেশি স্থায়ী হয়। সূত্র :ইউরো নিউজ।


আরোও অন্যান্য খবর
Paris