সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আবাে প্রাণ হারালো ৩৫ জন

Paris
Update : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

এফএনএস : ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আবারো প্রাণ হারিয়েছে ৩৫ জন। আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (আইওএম) জানিয়েছে, গত শুক্রবার ছোট নৌকাটি লিবিয়ার সাবরাথা শহরের উপকূলে ডুবে গেছে। এ ঘটনায় সাগর থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আইওএম জানিয়েছে, পশ্চিম লিবিয়ার শহর সাবরাথার কাছে নৌকাডুবির ঘটনাটি ঘটে। অঞ্চলটি সমুদ্রযাত্রার জন্য খুবই বিপজ্জনক। সাধারণত আফ্রিকান অভিবাসিরা এ রুটের মাধ্যমে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে থাকে। নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ছয় অভিবাসির মরদেহ উদ্ধার করা গেছে।

বাকি ২৯ জনের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। নৌকাডুবির কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইওএম জানিয়েছে, ভূমধ্যসাগরে প্রতিনিয়তই ঘটছে এমন ঘটনা। যা কোনোভাবেই স্বাভাবিক নয়। মানব পাচারকারীদের কাছে পাচারের গুরুত্বপূর্ণ রুট লিবিয়া। উন্নত জীবনের আশায় অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে মারা যাচ্ছে অসংখ্য অভিবাসন প্রত্যাশি। গত সপ্তাহে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে মারা গেছে ৫৩ জন। চলতি বছর ১ জানুয়ারি থেকে গত ১১ এপ্রিল পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরীয় অঞ্চলে ৪৭৬ অভিবাসির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।


আরোও অন্যান্য খবর
Paris