সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

চিকিৎসকের বিরুদ্ধে ৪৮ রোগীকে যৌন হেনস্তার অভিযোগ

Paris
Update : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

এফএনএস : ৩৫ বছর ধরে ৪৮ জন রোগীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই চিকিৎসকের নাম হলো কৃষ্ণ সিং।গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের উচ্চ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ২০১৮ সালে এক নারী ওই চিকিৎসকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন। এরপরই বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নামে পুলিশ। তাদের দাবি, চিকিৎসকের বিরুদ্ধে ৫৪টি অভিযোগ জমা পড়েছে।

তার মধ্যে বেশির ভাগই যৌন হেনস্তা এবং অশালীন আচরণের। বাদীপক্ষের আইনজীবী অ্যাঞ্জেলা গ্রে আদালতকে জানিয়েছেন, নারীদের যৌন হেনস্তা করা একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল ওই চিকিৎসকের। কখনো প্রত্যক্ষ বা কখনো পরোক্ষভাবে নারী রোগীদের যৌন হেনস্তা করতেন তিনি। কৃষ্ণ সিং পাল্টা অভিযোগ করেন এবং বলেন যে অভিযোগকারী রোগীরা ভুল বলছেন।

তিনি আরও দাবি করে বলেন, তার যে সব পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে, তা তিনি ভারতে পড়ার সময় শিখেছিলেন। স্কটল্যান্ডের প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৩ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করে ২০১৮ সালের মে মাস পর্যন্ত তার বিরুদ্ধে মোট ৪৮ জন রোগী অনুপযুক্ত আচরণ এবং যৌন হেনস্তার অভিযোগ তোলেন। নর্থ ল্যাঙ্কাশায়ারে যখন কৃষ্ণ চিকিৎসা করাতেন সেই সময়কার বহু রোগী তার বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন।

কৃষ্ণ সিংকে স্থানীয় লোকজন ভাল বলেই চেনেন। মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) সম্মানও পেয়েছেন তিনি। আদালতের বিচারক লর্ড আর্মস্ট্রং আগামী মাস পর্যন্ত তার সাজা স্থগিত করেছেন এবং পাসপোর্ট জমা রাখার শর্তে তাকে জামিনে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris