সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

সৌদি প্রবাসীদের জন্য সুখবর ইকামা নবায়নে নতুন সিদ্ধান্ত

Paris
Update : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

এফএনএস : সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ সকল অভিবাসীর ইকামা (পারমিট কার্ড) নবায়নের নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে দেশটির জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত)। স্থানীয় সময় গত বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি নতুন নিয়মের কথা জানায়। বিবৃতির সূত্র ধরে সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠানের মালিকের কম্পিউটার সার্ভিস বন্ধ হয়ে যায়, তারপরেও তার অধীনে থাকা প্রবাসী কর্মীরা নিজেদের ইকামা নবায়ন করতে পারবেন। এতদিন নিয়োগকারী প্রতিষ্ঠান বা মালিকের (কফিল) মাধ্যমে ইকামা নবায়ন করতে হতো।

জাওয়াজাত জানিয়েছে, একজন সৌদি নাগরিক জানতে চাচ্ছিলেন যে তার কম্পিউটার সার্ভিস সাসপেন্ড রয়েছে, এই অবস্থায় তিনি তার অধীনে কর্মরত প্রবাসী কর্মীর ইকামা নবায়ন করতে পারবেন কিনা। এরই পরিপেক্ষিতে এক বিবৃতিতে এ তথ্য জানায় জাওয়াজাত। বিবৃতিতে বলা হয়, এখন থেকে প্রতিষ্ঠানের মালিকের ডিজিটাল সার্ভিস সাসপেন্ডেড থাকলেও তার অধীনে কর্মরত প্রবাসী কর্মীরা তাদের ইকামা নবায়ন করতে পারবেন।


আরোও অন্যান্য খবর
Paris