সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

যুদ্ধের কোনো বিকল্প ছিলো না : পুতিন

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

এফএনএস : ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের কোনো বিকল্প ছিলো না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। একইসঙ্গে রাশিয়ার ‘মহৎ’ লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সেখানে আগ্রাসন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পূর্বাঞ্চলে একটি মহাকাশ কেন্দ্র পরিদর্শনের সময় গত মঙ্গলবার এই মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে।

রাশিয়ার সামরিক অভিযান পরিকল্পনা অনুসারেই চলছে। ইউক্রেনের একজন কর্মকর্তা অবশ্য বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, (রাশিয়ার সঙ্গে) আলোচনা কঠিন হলেও অব্যাহত রয়েছে। বিবিসি জানায়, ইউক্রেনে রাশিয়ার আগাসন ষষ্ঠ সপ্তাহে গড়িয়েছে। এ ছাড়া এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে গত মঙ্গলবারই প্রথম সংঘাতের বিষয়ে কোনো মন্তব্য করলেন প্রেসিডেন্ট পুতিন।

বিশ্বের প্রথম মানুষ হিসেবে ইউরি গ্যাগারিনের মহাকাশে ভ্রমণের ৬১তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পূর্ব রাশিয়ার একটি মহাকাশ কেন্দ্র পরিদর্শন করেন পুতিন। সেখানে তার সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোও ছিলেন। এসময় রাশিয়ার প্রেসিডেন্ট দাবি করেন, ইউক্রেনে হামলা চালানো ছাড়া তার সামনে আর কোনো বিকল্প ছিল না। মূলত পূর্ব ইউক্রেনে রুশ ভাষাভাষীদের রক্ষা করার জন্যই তাকে আক্রমণ করতে হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris