সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

আশার আলো দেখছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

এফএনএস : অনুকূল আবহাওয়া এবং করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ইতালির পর্যটনকেন্দ্রগুলোতে এবার অনেক বেশি পর্যটকসমাগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেশটিতে বসবাসকারী অধিকাংশ প্রবাসীর কর্মসংস্থান ও ব্যবসা পর্যটননির্ভর হওয়ায় আশার আলো দেখছেন তারা। ২০২০ সালে করোনা পরিস্থিতিতে দেশটির পর্যটন খাতে ক্ষতির পরিমাণ ছিল ১২০ বিলিয়ন ইউরোর বেশি। তবে গত বছরের জুলাই ও আগস্ট মাসে দেশটিতে প্রায় ৩ কোটি পর্যটকের আগমন ঘটে। এ বছর পর্যটন খাতকে চাঙা করতে জুনের মাঝামাঝি সময়ে ইতালির সরকার সব ধরনের করোনা বিধিনিষেধ তুলে দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘী।

বর্তমানে ইতালির সার্বিক পরিস্থিতিতে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির গবেষণা ইনস্টিটিউট ডেমোস্কোপিকারের সবশেষ তথ্য অনুসারে, গত বছরের তুলনায় এ বছর দেশি-বিদেশি পর্যটকদের সংখ্যা ৪৩ শতাংশ বৃদ্ধি পাবে। এতে দেশের পর্যটন খাত আশানুরূপ চাঙা হবে বলে জানিয়েছে ইতালির পর্যটন করপোরেশন। ইতালির পর্যটনকেন্দ্রগুলোকে কেন্দ্র করে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মসংস্থান গড়ে উঠেছে।


আরোও অন্যান্য খবর
Paris