সর্বশেষ সংবাদ
সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা

ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

Paris
Update : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

এফএনএস : আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিএমবি) একটি পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। অপর বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়া নিজেদের পারমাণবিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার ঘোষণা দেওয়ার পর গত ২ মার্চ মিনুটেম্যান ৩ আইসিএমবি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বিলম্বিত করার ঘোষণা দেয় পেন্টাগন। ওই সময়ে ওয়াশিংটন জানায় ‘ভুল হিসাবের ঝুঁকি মনে রাখা এবং এসব ঝুঁকি কমাতে পদক্ষেপ নেওয়া’ যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ।

তবে তখন পরীক্ষাটি কিছুটা বিলম্বিত করার ঘোষণা দেওয়া হলেও বাতিলের কোনো কথা বলা হয়নি। শুক্রবার পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বলে জানায় মার্কিন বিমান বাহিনী। মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র অ্যান স্টিফানেক বলেন, যে কারণে এলজিএম-৩০জি মিনুটেম্যান ৩ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বিলম্বিত করা হয়, সেই একই কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। মিনুটেম্যান ৩ ক্ষেপণাস্ত্রের পরবর্তী পরীক্ষার সূচি আরো পরে নির্ধারণ করা রয়েছে।

যুক্তরাষ্ট্রের কৌশলগত বাহিনীর প্রস্তুতি নিয়ে বিমান বাহিনী আত্মবিশ্বাসী বলেও মন্তব্য করেন অ্যান স্টিফানেক। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের কৌশলগত অস্ত্রের গুরুত্বপূর্ণ অংশ পারমাণবিক ক্ষমতা সম্পন্ন মিনুটেম্যান ৩। এটির পাল্লা ছয় হাজার কিলোমিটারের বেশি। প্রতি ঘণ্টায় এটি ১৫ হাজার কিলোমিটার গতিতে উড়তে পারে।


আরোও অন্যান্য খবর
Paris